গোপন বৈঠকের সময় যুবলীগের ৮ নেতা গ্রে প্তা র

ফয়সাল ইউনুস
ফয়সাল ইউনুস
প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৬
০৮:৫৩ অপরাহ্ণ

ঢাকার উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উত্তরখান থানাধীন তালতলা এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় গোপনে মিটিং করার সময় যুবলীগের ৮ নেতাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে অজ্ঞাতনামা আরও অন্তত ৩০ জন নেতা-কর্মী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। সেই সঙ্গে পলাতক অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সূত্র: নিজস্ব
শেয়ার করুন